ঢাকাMonday , 16 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে করোনাভাইরাসে প্রথম কোনো রোগীর মৃত্যু

Link Copied!

নতুন করে দেশে করোনভাইরাসের সংক্রমণ বাড়ার পর চট্টগ্রাম জেলায় এই প্রথম কোনো রোগীর মৃত্যু হল। আর দেশে মৃত্যু হল পাঁচ জনের। শফিউল ইসলাম নামের ৭৫ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জে। চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শফিউল ইসলাম পোস্ট অপারেটিভ জটিলতা এবং কিডনি ফেইলিউর নিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি হন এবং একাধিকবার ডায়ালাইসিস গ্রহণ করেন। পরে তার কোভিড শনাক্ত হয়। “কিন্তু তিনি স্বেচ্ছায় হাসপাতাল থেকে চলে যান বাড়িতে। সেখানেই তার মৃত্যু হয়। ”সোমবার বিকেলে প্রকাশিত সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় জেলায় ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নগরীর পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে মোট ১২০ জনের নমুনা পরীক্ষা করে ওই ১০ জন নতুন রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে ৭ জন নগরীর বাসিন্দা এবং বাকি তিনজন কর্ণফুলী, মীরসরাই ও সাতকানিয়া উপজেলায় থাকেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৮ জনের শরীরে; যার মধ্যে ২২ জনই নগরীতে থাকেন।