ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে হোটেল থেকে ৪৮ তরুণ-তরুণী আটক

Link Copied!

কক্সবাজার শহরের ‘কটেজ জোন’ এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ জুন) গভীর রাত ১টা থেকে এই অভিযান চালানো হয় বলে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ জন তরুণী। কী অভিযোগে তাদের আটক করা হয়েছে জানতে চাইলে ইলিয়াস খান বলেন, হোটেলের নিবন্ধন খাতায় ওইসব তরুণ-তরুণীর নাম ছিল না এবং তারা কেন হোটেলে উঠেছেন তাও জানাতে পারেননি। সন্দেহজনক হিসেবে তাদের আটক করা হয়েছে। ওসি জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। সাক্ষী না পাওয়ায় মামলা দেওয়া যায়নি। তবে সন্দেহজনক হিসেবে তাদের আদালতে পাঠানো হয়েছে।