ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে নিম্নমানের সামগ্রী ব্যবহারে কাজ স্থগিত

Link Copied!

অতি নিম্নমানের খোয়া এবং বালুর পরিবর্তে কাদা মাটি ব্যবহার করে সড়ক নির্মাণের কাজে অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বৃ-পাঁচাশি গ্রামের মাজার সংলগ্ন সড়ক পাকাকরণে এ অনিয়ম চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এর তথ্যমতে ৫শ মিটার সড়ক পাকা করণের বরাদ্দ প্রায় ৭১ লাখ টাকা। কাজটি পায় ইকো ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে রাস্তাটি টেকসই হবে না এবং অল্প দিনের মধ্যেই ভেঙে যাবে। তারা রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণের জন্য যে খোয়া ব্যবহার করা হচ্ছে তা খুবই নিম্নমানের এবং এতে বালু পরিবর্তে কাদা মাটি ব্যবহার করা হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ এবং তারা কাজ বন্ধ করে দিয়েছে। স্থানীয়রা আরও জানান, তারা এর আগেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। তারা জানান, ঠিকাদার ও প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের যোগসাজশে এই নিম্নমানের কাজ করা হচ্ছে। উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, নিম্নমানের খোয়া সরিয়ে দ্রুত ভালো খোয়া ব্যবহার করতে ঠিকাদারকে নির্দেশ দেয়া হয়েছে।