ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে র‍্যাবের অভিযানে মূর্তি উদ্ধার

Link Copied!

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় র‍্যাবের বিশেষ অভিযানে কষ্টি পাথরের একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তি উদ্ধার করা হয়েছে। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রায় ১২ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা আন্তর্জাতিক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাচীন মূর্তি ও প্রত্নসম্পদ সংগ্রহ করে পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অভিযানে জয়পুরহাট জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সফলতা পুনরায় প্রমাণ করল যে, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় তারা সচেষ্ট ও সতর্ক।