ঢাকাSunday , 15 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে মায়ের সামনে ছেলের আত্মহত্যা

Link Copied!

দ্বন্দ্বের জের ধরে দুই মাস পূর্বে স্ত্রীকে বাবার বাড়ি তাড়িয়ে দেন স্বামী। তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনার জন্য চাপাচাপি করাই বিষপান করে আত্মহত্যা করেছেন বাদল মল্লিক নামের এক দিন মজুর। বাদল মল্লিক গাংনী পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া এলাকার পচা মল্লিকের ছেলে। বাদল মল্লিকের মা ঘিনা খাতুন জানান, আমার ছেলে ও তার স্ত্রীর মধ্যে কলহের জের ধরে প্রায় দুই মাস পূর্বে বাবার বাড়ি তাড়িয়ে দেই। তাকে বার বার স্ত্রীকে ফিরিয়ে আনতে বলা হয়। এতে সে ক্ষিপ্ত হয়ে গতরাত আনুমানিক ১০ টার দিকে আমার সামনে বিষপান করে। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে রাত ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদল মল্লিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।