ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল

Link Copied!

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভ্যাসেল। নেদারল্যান্ডের পতাকাবাহী এম,ভি ‘জাম্বু কিনাটি’ নামক হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে। জাম্বু কিনাটি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণ ক্ষমতা ১৫’শ মেট্টিক টন। জাহাজটিতে দুইটি ক্রেন রয়েছে। জাহাজটিতে একসাথে ৩ হাজার মেট্টিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। জাহাজটিতে করে ৪টি এ্যাংকোরেজ বোট ও ১টি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি এ্যাংকোরেজ বোটের ওজন ৪৪০ মেট্টিক টন। আর ক্রেনের ওজন ৫০ মেট্টিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চায়নার উদ্দেশ্য বন্দরের হাড়বাড়ীয়ার ৭নম্বর এ্যাংকোরেজ ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ের কাজে ব্যবহৃত হয়েছিল। তিনি বলেন, হেভি লিফটের এ ধরনের জাহাজ ইতোপূর্বে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি। এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণ ক্ষমতা ছিল ১ হাজার মেট্টিক টন। আর জাম্বু কিনাটির ক্রেনের ধারণ ক্ষমতা দেড় হাজার মেট্টিক টন।