ঢাকাSaturday , 14 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৩

Link Copied!

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী ও কালিয়া থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদকের মূল হোতাসহ ৩ জনকে আটক করেছে বলে নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প ও কালিয়া থানা। এ সময় তাদের কাছ থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১ টি মোবাইল, ২১টি বিভিন্ন অপারেটরের সিম, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, গাঁজা সেবনের কল্কি, দিয়াশলাই ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী। শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৫টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে অভিযান করে অনলাইন প্রতারক চক্রের ১ জন ও মাদক কারবারির দুই সদস্যকে আটক করে। যৌথ অভিযানে আটককৃতরা হলেন যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া। অভিযানের বিষয়ে সেনাবাহিনী জানান, বর্তমান সময়ে অনলাইন প্রতারকদের লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে সাধারণ লোকজন। দেশের বিভিন্ন থানায় প্রতিদিন শত শত অভিযোগ ও বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে অনলাইন প্রতারণায় প্রতারিত হয়ে মামলা করতে বাধ্য হচ্ছেন এ সকল ভুক্তভোগী এছাড়াও বর্তমান সময়ে মাদককে আসক্ত হয়ে যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। উক্ত বিষয়গুলো আমলে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতব্যাপী অভিযান পরিচালনা করে কালিয়া উপজেলার পাঁচ গ্রাম ইউনিয়নের যাদবপুর ও মহিষখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এবং অভিযানে অনলাইন চক্রের ১ সদস্য ও দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের কালিয়া থানা হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কালিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান করে ৩ জনকে আটক করে। এ ঘটনায় পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে।