ঢাকাWednesday , 4 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবচরের গরু কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ জন

Link Copied!

কোরবানীর গরু কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মাদারীপুরের শিবচরের পিতা পুত্রসহ ৩ জন। নিহত ৩ জনের বাড়িতে শোকের মাতম। নিহত ৩ জনের বাড়ি মাদারীপুর জেলঅর শিবচর উপজেলায়। হাইওয়ে পুলিশ জানায়, কোরবানির গরু কিনতে বুধবার সকালে জেলার শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের ইব্রাহিম সরদারের তার ছেলে মনির সরদার ও তাদের নিকট আত্বীয় তাঁরা মিয়া শেখ একই জেলার রাজৈর উপজেলার টেকেরহাট যাচ্ছিল। মাদারীপুরের পাঁচ্চর থেকে তারা প্রথমে ফরিদপুরের ভাঙ্গা পৌঁছে। পরে সেখান থেকে মাহিন্দ্র গাড়িতে চড়ে টেকেরহাট রওনা করে। তাদের মাহিন্দ্রটি ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে ঢাকাগামী মিজান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় মাহিন্দ্রের আরো এক যাত্রীও নিহত হয়। এসময় আরো তিন যাত্রী আহত হয়। পিতা পুত্রসহ পরিবারের ৩ জনের মৃত্যুর খবর পেয়ে নিহতদের বাড়িতে শুরু হয় শোকের মাতম। দুপুরের লাশ বাড়িতে পৌঁছার পর কান্নায় ভেঙ্গে পড়েন স্বজনরা।
এ ঘটনার বিচার দাবী করেন এলাকাবাসী।