ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে ছাত্রদলের সন্ত্রাস ও মাদকবিরোধী বিক্ষোভ মিছিল

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজী, লুটপাট, জমি দখল, অপকর্ম ও মাদকবিরোধীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নে পিংনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলে পিংনা বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পিংনা গরু হাট, ভেঙ্গুলা মোড়, হাটখোলা মোড় হয়ে পিংনা বাজার তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল হোসাইন, সাধারণ সম্পাদক রবিউল করিম রায়হান তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক জোবায়ের সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, পিংনা সুজাত আলী অর্ণাস কলেজ ছাত্রদল নেতা আজিজুল কাহার স্বাধীন, রিয়াদ আহমেদ, আশিক রহমানসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতা-কর্মীরা।