ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মদ সহ দুই ভাই গ্রেফতার

Link Copied!

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বিভিন্ন ধরণের ১৮৬ বোতল মদ জব্দ করেছে পুলিশ। এ মাদকে জড়িত শয়কত আলী ও মালেক মিয়া নামের সহোদর দুই ভাইকে গ্রেফতার করা হয়। গত সোমবার সকালে ফুলছড়ি থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মালেক মিয়া ও শয়কত আলী ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি (চর) গ্রামের হাবিজার রহমানের ছেলে। জব্দ করা মাদকের মধ্যে অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ২২ বোতল, ৩০০ মিলিলিটার ৯০ বোতল এবং ভারতীয় তৈরি ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটার ৭৪ বোতলসহ মোট ১৮৬ বোতল মদ রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পরিমাণ মাদক জব্দসহ দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।