ঢাকাTuesday , 3 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু

Link Copied!

নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুস্পৃষ্টে ৫ম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানভীর মাহাতাব একই ইউনিয়নের শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল। বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮টার দিকে বিয়ে বাড়ির ছাদে যায় তানভীর। সেখানে তিনি বিয়ের অনুষ্ঠান উপলক্ষ্যে লাগানো ঝাড় বাতিতে অসাবধানতা বশত টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।