জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা মামলায় আওয়ামী লীগ নেতা ও কড়ইচুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কড়ইচুড়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল হক কড়ইচুড়া ইউনিয়নের ঘুঘুমারী এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, নাশকতার মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কড়ইচুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাচ্চুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

