ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Link Copied!

জয়পুরহাট শহরে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গত রোববার (১ জুন) রাতে তাকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করে জয়পুরহাটে আনা হয়। গ্রেপ্তারকৃত সোহেল রানা জয়পুরহাট শহরের আদর্শপাড়া ইসলামনগর এলাকার বাসিন্দা। নিহত পিয়াল ছিলেন একই এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে এবং ছাত্রদলের শহর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি ‘বাইক ওয়াশ’ নামের একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ মে দুপুরে পিয়ালের গ্যারেজের সামনে একদল সন্ত্রাসী তাকে গালিগালাজ করে এবং প্রতিবাদ করলে লোহার রড দিয়ে মারধর করে। পরে পিয়াল দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা তাকে বাড়ির গেটের সামনে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। স্থানীয়রা আহত পিয়ালকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহতের মা ইতি বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ও র‍্যাব-৫ যৌথ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৪ নারীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। জয়পুরহাট থানার ওসি নুর আলম সিদ্দিক জানান, ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।