ঢাকাMonday , 2 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ জুন) রাত ৮ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার ভাঙ্গাবাড়ি এলাকা থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় উল্লাপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা ফয়সাল কাদের রুমি উল্লাপাড়া পৌরশহরের শ্যামলীপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা মৃত মুনছুর আলী মিয়া। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমিকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় বিএনপির বিস্ফোরক ও অফিস পোড়ানো মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ পৌর শহরে তার নিকট আত্মীয়ের বাড়িতে আত্মগোপন ছিলেন। রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করেন।