ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটী গ্রামের ফজলুল হকের পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে, ফজলুল হকের ২২ শতক একটি পুকুরে বিষ দিয়ে পাঙ্গাস, কই, শিং সহ বিভিন্ন জাতের প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধন করেছে বলে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই মৎস্য চাষী। অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী চাঁন মিয়া ও তার পরিবারের লোকজনের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরেই তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয় বলে ভুক্তভোগীর অভিযোগ। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷