মাদারীপুর সদর হাসপাতালের আইসিইউ, খাবার, এক্সরে মেশিনসহ অব্যবস্থাপনার অভিযোগ থাকায় মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১ টায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এ পরিচালনা করে। অভিযানে ১০ শয্যার আইসিইউ, খাবার কেন্টিন, এক্সরে মেশিন রুম ঘুরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে খতিয়ে দেখছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর হাসপাতালের আইসিইউন অকেজো, এক্সরে মেশিন অকেজো, নিম্নমানের খাবার সরবরাহসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা রয়েছে। এ সময়ে তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সাথে কথা বলেন। মাদারীপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) সিনিয়র সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

