ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১ জুন) দুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ পিনু, দেলোয়ার হোসেন নান্নু, জাফরুজ্জামান খোকন, বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম আহমেদ প্রমূখ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে এতিম ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।