ঢাকাSunday , 1 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে হাইব্রীড আমন ধানের বীজ বিতরণ

Link Copied!

ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসে কৃষকদের মাঝে ব্র্যাক হাইব্রীড ১০ আমন ধানের বীজ বিতরণ করা হয়। গত রবিবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসের সভা কক্ষে ব্র্যাক হাইব্রীড ১০ আমন ধানের বীজ ফুলবাড়ী, পাবর্তীপুর, চিরিরবন্দর ও নবাবগঞ্জ এলাকার ৩ শত কৃষদের মাঝে বিতরণ করে। এর মধ্যে ফুলবাড়ীতে ৮০ জন ব্র্যাক কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি বিষয়ে বক্তব্য রাখেন, টেরিটরি সেলস্ অফিসার সীড প্রোগ্রাম ব্র্যাকের মুরাদ হোসেন। তিনি বীজ বিতরণের আগে বীজতলা কিভাবে করতে হবে তা বোঝান এবং কীভাবে বীজ রোপন করতে হবে এই বিষয়ে ব্র্যাক কৃষকদের বেশি উৎপাদনের ক্ষেত্রে তাদেরকে পরামর্শ প্রদান করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী ব্র্যাক অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মুহাম্মাদ আশরাফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে ফুলবাড়ী উপজেলা ব্র্যাক অফিসের অঞ্চলিক ব্যবস্থাপক প্রগতি আব্দুর সবুর, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (দাবী) ইমরানুল আমিন, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক সম্প্রসারণ অফিসার শস্যবীমা ব্র্যাকের মামুনুর রশিদ, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক শাখা ব্যবস্থাপক (দাবী) আব্দুল্লাহ আল মামুন, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক শাখা ব্যবস্থাপক (বর্গাচাষী) স্বপন কুমার রায়, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন। সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা ব্র্যাক সম্প্রসারণ অফিসার মামুনুর রশিদ।