ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেসির ব্যর্থতার দিনে ৬ গোলের থ্রিলারেও জয় পেল না মিয়ামি

Link Copied!

পুরো ম্যাচে ৬ গোল হলেও নিষ্প্রভ ছিলেন মেসি। নিজে তো গোল করেতে পারেননি, এমনটি সতীর্থদেরকে দিয়েও গোল করাতে পারেননি। আর্জেন্টাইন এই তারকার নেওয়া পাঁচ শটের তিনটিই লক্ষ্যভ্রষ্ট। এদিন সাতবার ড্রিবল করতে গিয়ে বল হারিয়ে ফেললেন চারবারই। এর ফলে, মেজর সকার লিগে (এমএলএস) আজ ৬ গোলের থ্রিলারে সান হোসের সঙ্গে ৩-৩ ড্র নিয়ে মাঠ ছাড়লো তারা। সান হোসের মাঠ পেপ্যাল পার্কে অবশ্য মেক্সিমিলিয়ানো ফ্যাককনের গোলে প্রথম মিনিটেই এগিয়ে গিয়েছিল মিয়ামি। তবে সেই লিড তারা ধরে রাখতে পারে মাত্র দুই মিনিট। তৃতীয় মিনিটে সমতা ফেরান সান হোসের ক্রিশ্চিয়ানো আরাঙ্গো। ৩৭ মিনিটে বো লেরাক্সের গোলে ২-১ করে সান হোসে। ৪৪ মিনিটে ফের মিয়ামিকে সমতায় ফেরান তাদেলো আলেন্দে। প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আবারও এগিয়ে যায় সান হোসে। এবার গোল করেন ইয়ান হার্কেস। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পর (৫২ মিনিটে) নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতা ফেরান মিয়ামির আলেন্দে। এরপর দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করেও গোল ব্যবধান বাড়াতে পারেনি। শেষ দিকে ছয় গজ বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে পারেননি মেসি। ৩-৩ গোলে সমতায় থেকে মাঠ ছাড়ে দুই দলই।