ঢাকাThursday , 15 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাড়পত্রের অপেক্ষায় সাকিব-মোস্তাফিজ, সিদ্ধান্ত নেবে বিসিবি

Link Copied!

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এবং পিএসএল (পাকিস্তান সুপার লিগ) আবার শুরু হতে যাচ্ছে আগামী ১৭ মে থেকে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় নিরাপত্তা শঙ্কায় অনেক বিদেশি ক্রিকেটার নিজ নিজ দেশে ফিরে গেছেন। ফলে দুই লিগেই বেশ কিছু দল স্কোয়াড নিয়ে সমস্যায় পড়েছে। এই ঘাটতি পূরণে নতুন খেলোয়াড় খুঁজছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে। অন্যদিকে পিএসএলের দল লাহোর কালান্দার্স চেয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তবে ফ্র্যাঞ্চাইজি চাইলেই হবে না। দুই ক্রিকেটারকেই প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র বা এনওসি। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, বুধবার (১৪ মে) সাকিব এনওসির বিষয়ে বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। একইভাবে মোস্তাফিজুর রহমানও বোর্ডে ছাড়পত্রের আবেদন জমা দিয়েছেন। তবে কারও এনওসি অনুমোদন হয়েছে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। শেষ পর্যন্ত সাকিব এনওসি পেয়ে যেতে পারেন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য দেশ ছেড়ে যাওয়া মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়া হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।