ঢাকাThursday , 11 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

লাইফস্টাইল ডেস্ক

Egg-Salad-Adukkalaডিম পুষ্টিগুণে পরিপূর্ণ। মানুষের দেহের পুষ্টিপূরণে ডিমের তুলনা কেবল ডিমই। ডিমে আছে ভিটামিন, মিনারেল, উচ্চমানের প্রোটিন, চর্বি, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজসহ নানা পুষ্টিকর উপাদান। এ কারণে ডিমকে পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর খাবার বলা হয়ে থাকে। কিন্তু অনেক শিশু রয়েছে যারা এই পুষ্টিকর খাবারটি খেতে পছন্দ করে না। তাদের ঝটপট ডিমের সালাদ বানিয়ে খাওয়াতে পারেন। ডিমের সালাদ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে ভরপুর।

যা লাগবে: সিদ্ধ ডিম ২টি, ১টি টমেটো কুচি করে কাটা, ১টি পিঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ১টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া ১চা চামচ, তেল ১টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন: ডিমকে লম্বালম্বিভাবে চারটুকরো করে কেটে নিন। কড়াইতে ডিমের টুকরোগুলো স্যালোফ্রাই (অল্প তেলে ভেজে) করে নিন। এরপর তেল কড়া গরম করে টমেটো, পিঁয়াজ, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভেজে নিন। প্লেটে ডিমের টুকরোগুলো রেখে চারপাশে টমেটো-পিঁয়াজ ভাজা ও ধনেপাতা কুচি, লেটুস পাতা কিংবা লেবু-শশার টুকরো দিয়ে পরিবেশন করুন।