ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ছাত্রশিবিরের মানববন্ধন

Link Copied!

শাপলা চত্বরে গণ হত্যার প্রতিবাদে সোমবার সকালে ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ও উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ফয়সাল কবির রানা, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফেরদৌস ইসলাম রুম্মান, জেলা সেক্রেটারী শাওন হাসান, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, জেলা অফিসের দপ্তর সম্পাদক ইউসুফ আল কার্যাভী, গাইবান্ধা সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সৈয়দ আজহার, ছাত্রশিবির গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি শাকিল আহম্মেদ, সম্পাদক তারিকুল ইসলাম প্রমূখ। মানববন্ধন সঞ্চালনা করেন পৌর ছাত্রশিবিরের সভাপতি হুমায়ন ফারহান সাদিক। বক্তারা ২০১৩ সালের ৫মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ফ্যাসিস্ট সরকারের দোসররা নির্মম হত্যাকা- চালিয়ে অসংখ্য মানুষকে খুন করেছে। বক্তারা এই হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সেইসাথে ওই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।