ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের অনুমতি না নিয়ে স্কুল আঙ্গিনার ২১ টি ছোট-বড় গাছ কাটার অভিযোগে উপজেলার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন দুলালকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আগামী ৩ কর্মদিবসের মধ্যে জবাব চেয়ে সোমবার সকালে এ নোটিশ প্রদান করা হয়। অভিযোগকারী জাহাঙ্গীর ও শাহজালাল জানান, গত ২৭ এপ্রিল সরকারের অনুমতি ছাড়াই ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন তার স্কুল আঙ্গিনায় থাকা ২১ টি বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে গোপনে বিক্রির জন্য পায়তারা করছিলো। যার আনুমানিক মুল্য ২ লক্ষ টাকা। বিষয়টি জানাজানি হলে কর্তনকৃত গাছ বিক্রয়ের সময় বাধা দেয় গ্রামবাসী। গ্রামবাসী পরে খবর নিয়ে জানতে পারে সরকারের অনুমতি ছাড়াই তিনি এ গাছগুলো কেটে গোপনে বিক্রির চেষ্টা করছিল। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, জাহাঙ্গীর আলম ও শাহ জালাল নামের দুই ব্যক্তির লিখিত অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক ভাবে ঐ স্কুলের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নোটিসের জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।