ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা

Link Copied!

টাঙ্গাইলের উপজেলার শিল্পাঞ্চল বল্লা ইউনিয়নের কুকরাইল গ্রামে রায়হান নামে মাদকাসক্ত এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ মে) সকালে ওই গ্রামের রিপন মিয়ার পুকুর থেকে নিহত রায়হানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাদল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগ রয়েছে। নিহতের বাবা বাদল মিয়া জানান, সোমবার ভোর ৪ টার দিকে মুন্না নামে এক ব্যক্তি তাকে বাড়িতে ডাকতে যান এবং তার ছেলেকে কেউ মেরে ফেললো বলে জানায়। তিনি খবর শুনে দ্রুত ছুটে যান এবং আশপাশে খোঁজাখুজির এক পর্যায়ে কুকরাইল গ্রামের রিপনের পুকুরে রক্তাক্ত অবস্থায় তার ছেলের মরদেহ দেখতে পান। নিহতের স্ত্রী শিল্পী জানান, তার স্বামী রোববার দিনগত রাত ২টার দিকে ফোন দিয়ে মুড়ি ভর্তার জন্য পেঁয়াজ-মরিচ কেঁটে রাখতে বলেন। তিনি কিছুক্ষণ পরে বাড়িতে গিয়ে কেঁটে রাখা পেঁয়াজ-মরিচ ও মুড়ি-চানাচুর নিয়ে যান- ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মারাত্মকভাবে কুপানো রায়হান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকান্ডটি ঘটেছে তা তদন্তের পর জানা যাবে। উল্লেখ্য, নিহত রায়হান নিয়মিত মাদক সেবন এবং মাদক বিক্রির সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি রামপুরের সলিট হত্যা মামলার প্রধান আসামি সহ একাধিক মামলার আসামি ছিলেন।