ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে জমিজমার বিরোধে প্রতিপক্ষরা কলাবাগান কেটে ফেলার অভিযোগ

Link Copied!

ফুলবাড়ী উপজেলার অম্রবাড়ী গ্রামের ফজলার রহমান মুন্সির লাগানো কলার বাগান কেটে ফেলেন প্রতিপক্ষ শ্রী বিজয় চন্দ্র মন্ডল গংরা। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মৃত কিয়াম উদ্দীনের পুত্র ফজলার রহমান মুন্সির ফুলবাড়ী থানায় গত ৫ মে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ফুলবাড়ী পৌরসভা এলাকার শ্রী বিজয় চন্দ্র মন্ডল পিতা মৃত জতিশ চন্দ্র মন্ডল, শ্রী দেবাশীস চন্দ্র মন্ডল, শ্রী বিজয় চন্দ্র মন্ডল সর্ব সাং-দক্ষিণ চকচকা হিন্দুপাড়া, মোস্তাকিম, পিতা: মৃত টরু সাং-চকচকা তেলিপাড়া, ফুলবাড়ী, দিনাজপুর গংরা অম্রবাড়ী মৌজার জেএল নং-৬৫, খতিয়ান নং-১৪৩, দাগ নং-এস ৩০৯, রকম-ডাঙ্গা, জমির পরিমান ৫২ শতকের মধ্যে ২৬শতক জমি ফজলার রহমান মুন্সির পিতা কিয়াম উদ্দীন মুন্সির ক্রয়কৃত সম্পত্তি। যাহার দলিল নং-৫৭৩১, তারিখ: ২২/০৩/১৯৬৯। কবলা খরিদ সূত্রে ভোগ দখল করে আসছেন। পিতার মৃত্যুরপর ওয়ারিশ সূত্রে ফজলার রহমান মুন্সি ঐ জমির মালিক। টাকার প্রয়োজন হওয়ায় মৃত আকবর আলীরপুত্র শুকুর আলীর নিকট বাৎসরিক বর্গা চাষের জন্য রেখে দেন। বর্গা চাষি শুকুর আলী ঐ জমিতে ২৮০টি কলার গাছ রোপন করেন এবং জমির মোটা আইলের উপরে আম গাছ রোপন করে চাষাবাদ করে আসছেন। উল্লেখ্য ব্যক্তিরা ১০-১২ জন লোকজন নিয়ে গিয়ে লাঠিশোটা হাতে নিয়ে কলার গাছ ও আম গাছ কেটে ফেলেন গত ৩ মে রাত আনুমানি সাড়ে ৯টায়। শুকুর আলী বাড়ীতে যাওয়ার পথে গাছ কাটার শব্দশুনে এগিয়ে গেলে তাকে প্রাণ নাশের হুমকি দেওয়ায় সে চলে আসে। ফজলার রহমান মুন্সি জানান, শ্রী বিজয় চন্দ্র মন্ডল জাল কাগজ সৃষ্টি করে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছেন। বর্তমান বহু মামলা আদালতে চলমান রয়েছে। উক্ত জমির বিষয়ে শ্রী বিজয় চন্দ্র মন্ডল ২০ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৮৪/১০ অন্য। উক্ত মোকদ্দমা গত ২৩/১১/২০১৬ইং তারিখে বিজ্ঞ আদালত ফজলার রহমান মুন্সির পক্ষে রায় প্রদান করেন। জমির মালিক ফজলার রহমান মুন্সি জানান, কলা বাগান কেটে ফেলার কারণে প্রায় ৪লক্ষ টাকা ক্ষতিসাধন হয়। এই ঘটনায় ফজলার রহমান মুন্সিসহ ৩ জন কে আসামি করে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ফুলবাড়ী থানার এসআই কমলা কান্ত রায় জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।