ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ আদালতের সহায়ক কর্মচারীদের ২ ঘণ্টা কর্মবিরতি

Link Copied!

বাংলাদেশ বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে পরিচিত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করা হয়েছে। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় আদালত কর্মচারী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস, বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২ তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবি করেন। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে আরও নানাবিধ কর্মসূচি দিবেন বলে জানান। এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দীন দিদার, কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আরিফ শিকদার, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো:আবু সাইদ আহম্মেদ, ঢাকা বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সহ সভাপতি মাহবুব হাসান মন্টু, অর্থ সম্পাদক সৌমেন চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মামুন প্রমুখ। এ সময় মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।