ঢাকাMonday , 5 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে মহাবিপন্ন বাটাগুর বাসকা কচ্ছপের ডিম ফুটে জন্মালো ৬৫ বাচ্চা

Link Copied!

সুন্দরবনের করমজল বন্য প্রাণী প্রজননকেন্দ্রে মহাবিপন্ন বাটাগুর বাসকা প্রজাতির একটি কচ্ছপের ডিম ফুটে ৬৫টি বাচ্চা জন্ম নিয়েছে। সোমবার (৫ মে) সকালে কচ্ছপ লালন-পালন কেন্দ্রর সংরক্ষণ প্যানে (ছোট পুকুর) রাখা হয়েছে বাচ্চাগুলোকে। করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, গত ১৫ ফেব্রুয়ারি ৮২টি ডিম দেয় একটি কচ্ছপ। পরে সেগুলোকে সংগ্রহ করে বালুর মধ্যে রাখা হয়। নিবিড় পরিচর্যার পর কেন্দ্রের পুকুর পাড়ের স্যান্ডবিচে (বালুর বিচ) রাখা সেই বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের ডিমগুলো। পরে সোমবার সকালে ডিম ফুটে ৬৫টি বাচ্চা বের হয়। এসব প্যানে রেখে লালন পালনের পর বড় পুকুরে ছাড়া হবে। উল্লেখ্য, ২০১৪ সালে করমজলে মহাবিপন্ন প্রায় এ বাটাগুর বাসকা প্রজাতির কচ্ছপের প্রজনন কার্যক্রম শুরু হয়। প্রথমে, প্রজনন কার্যক্রম শুরু হয় ৮টি কচ্ছপ দিয়ে। পরে করমজলে সেই থেকে এখন পর্যন্ত মোট ৫২১টি ডিম দিয়ে এ কচ্ছপ। তা থেকেই ৪৭৫টি বাচ্চা ফুটে বের হয়। বর্তমানে এ প্রজনন কেন্দ্রে ছোট-বড় মিলিয়ে কচ্ছপ রয়েছে ৪৫৮টি। আর বংশ বিস্তারের বিভিন্ন সময়ে এ প্রজনন কেন্দ্র থেকে শতাধিক বাচ্চা সাগর ও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।