ঢাকাSunday , 4 May 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবন কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি সুন্দরবন আদর্শ কলেজের নবগঠিত ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল ও অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। ৪ মে রবিবার সকাল সারে ১১ টায় সুন্দরবন কলেজ ছাত্রদলের সভাপতি নাসিম রহমান নাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেনের সঞ্চালনায় আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে কলেজের অধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আসিছুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এবং একটি সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনের অঙ্গিকার ব্যক্ত করেন, ক্যাম্পাসে ইতিবাচক পরিবেশ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের ভালো কাজে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ সভাপতি আরিফুজ্জামান আসিফ, সহ সভাপতি তানভীর হাসান আল আমিন, যুগ্ম-সম্পাদক ইব্রাহিম হাওলাদার, মাসুদুল ইসলাম মিরাজ, শাকিল হোসেন, নাজমুল হুদা জনি, সাংগঠনিক সম্পাদক রায়হান শেখ, সহ সাংগঠনিক সম্পাদক নওফেল বিন মাহবুব, সদস্য মিস সুরাইয়া আলম প্রমূখ।