বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক ঘোষিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে নবগঠিত আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদল। ৪ মে রবিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে কলেজের নবগঠিত কমিটির সভাপতি শেখ শামসাদ আবিদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মাহিন রহমান, আফিয়া আনজুম রোদসী, বায়েজিদ শেখ, তানভীর আহমেদ, যুগ্ম-সম্পাদক শাহরিয়ার রহমান নাইম, তৌকির আহমেদ, নাঈম মীর, শাহরিয়ার রহমান ফাহিম তুষান, ইয়াসিন হোসেন, মাহমুদুল আলম সাহিল, আরমান শেখ, সাংগঠনিক সম্পাদক নাজের মাহমুদ নিবিড়, দপ্তর সম্পাদক তাসনিম হাসান ইনক (সহ সভাপতি পদমর্যাদা), প্রচার সম্পাদক আরাফাত হোসেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা এবং কলেজের শিক্ষক মন্ডলীগণ ফুল দিয়ে বরণ করে নেন। এসময়ে কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বেশ উৎফুল্লো এবং আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশ বিরাজ করে ।

