দিনাজপুর ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় অজ্ঞাত নামা ৯ জন আসামীকে আটক করেলেও ১৮জন নামীয় আসামী প্রকাশ্যে ঘুরছে, আইনশৃঙ্খলা বাহিনী এখনও নিরব ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ ফ্যাস্টি সরকারের দোসরেরা এখনও প্রকাশ্যে ঘুরছে। কিছু প্রভাবশালী ব্যক্তিরা তাদেরকে আশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত ৬ ফেরুয়ারী ৫৮ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় বিস্ফোরক মামলা দায়ের হয়। এদের মধ্যে ৩১ জন নামীয় আসামী হাই কোটে জামিন নেয় এবং ৯ জন নামীয় আসামীকে ফুলবাড়ী থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন কিন্তু এখনও ১৮জন নামীয় আসামী জামিন না নিয়ে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। এদের খুটির জোর অনেক বেশি। ৮ সপ্তাহের জামিন পেলেও চলতি মাসের ১৬ তারিখে তাদের জামিনের মেয়াদ শেষ হয়ে যাবে। উল্লেখ্য যে, ৪ ফেরুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচীর প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ফুলবাড়ী দলীয় কার্যালয়ে আসার পথে ওয়ান ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতাল অতিক্রম করা সময় পার্বতীপুর রাস্তার মুখে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোন ঘটায় এতে ৩ জন গুরুত্বর আহত হন। ৪ ফেরুয়ারী হতে ৫ ফেরুয়ারী তারিখ পর্যন্ত চিকিৎসা গ্রহণ করেন। গত ৬ ফেরুয়ারী এ.এম সাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-১০। ধারা ১৯০৮ সালের বিস্ফোর দ্রব্য আইন (সং/০২) এর ৩/৪/৫তৎসহ ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/৩৪। এই মামলার ১৮ জন আসামী প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। তাদের কী এমন ঘুটির জোর যে তারা জামিন না নিয়ে ঘুরে বেড়াচ্ছে? অথচ অজ্ঞাত নামা ৯ জন আসামী আটক করেন ফুলবাড়ী থানা পুলিশ।

