কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর চট্রলা এক্সপ্রেসের ছাদ থেকে ওই কিশোর পড়ে যায়। রোববার সকাল ৮টার দিকে পৌরসভার ২ ন্মবর রেলগেটের গোত্রশাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলস্টেশন মাষ্টার মো. জামাল হোসেন। তবে ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এখনও ওই কিশোরের নাম-পরিচয় জানা যায়নি।

