ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বিজয়নগর উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (উত্তরপাড়া)’র মামুন মিয়ার বাড়ীর দক্ষিণ পাশ থেকে তাকে আটক করে পুলিশ। বিজয়নগর থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৩মে) ২১.২০ ঘটিকায় এসআই নাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মোঃ রবিউল (২৫), পিতা-মোঃ ফিরোজ মিয়া, কাশিনগর (উত্তরপাড়া), ইউপি- ৭নং সিঙ্গারবিল, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার নিকট হইতে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। বিজয়নগর থানার মামলা নং-০৬, তারিখ-০৪/ ০৫/২০২৫খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; ব্যবস্হা গ্রহণ করা হয়। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অভিযান পরিচালনা চলমান।

