মাদারীপুরের কালকিনি উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর (গরু) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রণব কুমার প্রমূখ।

