ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে ঘরের লোকদের জিম্মি করে ডাকাতি

Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরের লোকদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) রাত ২ টার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়ার আবদুল সোবহান হাওলাদার ও স্কুল শিক্ষক লায়েজ হাওলাদারের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানান, রাত ২ টার দিকে ডাকাত দল বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। তারা সংখ্যায় আনুমানিক ১০-১৫ ছিল। তখন বাহিরে প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ ছিল না। ডাকাতরা একই সময় সামনা-সামনি দুটি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেশীয় অস্ত্র রামদা ও চাপাতির ভয় দেখিয়ে ঘরের লোকদের জিম্মি করে ফেলে। পরে তারা ট্রাংক, আলমারি ও শোকেসের তালা ভেঙে তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ঘর দুটি থেকে নগর ২৮ হাজার টাকা ও প্রায় সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ( ওসি) শামীম হাওলাদার বলেন, এ বিষয়ে ভুক্তভোগীরা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। ঘটনার সাথে জড়িত দুস্কৃতকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে।