ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে মোটরসাইকেল-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের ধনাশী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) এবং মো. মোস্তফা মিয়ার ছেলে উজ্জ্বল (১৮)। উজ্জ্বল তার নানার বাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে নবীনগর-রাধিকা সড়কে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে একজন নবীনগর হাসপাতালে এবং আরেকজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মারা গেছেন।