ঢাকাTuesday , 29 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

Link Copied!

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ দুই ঘণ্টা পর মধ্য নদ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটেছে। এ তথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন। নিহত ওই যুবকের নাম লিটন মিয়া (১৯)। তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে। ইউপি সদস্য স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় সাথের লোকজন খোঁজাখুঁজির দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।