“এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রী সমমান চাই” এ প্রতিপাদ্য নিয়ে সোমবার দুপুরে মাদারীপুরে ডিপ্রোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাদারীপুর জেলা শাখার উদ্যেগে মাদারীপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনএমসি এর রেজিস্ট্রারের পদত্যাগসহ ডিপ্লোমাকে ডিগ্রী সমমানের এক দফা দাবী জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ডিপ্লোমা ষ্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাব্বির আহমেদ, শিক্ষা সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সম্পাদক কামনা গাইন প্রমূখ। বক্তরা তাদের নায্য দাবী মেনে নেওযার আাহ্বাণ জানান।

