ঢাকাSunday , 27 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরায় রেললাইনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল নবদম্পতির

Link Copied!

রাজধানীর উত্তরা কোটবাড়ি এলাকায় রেললাইনে মোবাইলে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উত্তরা ৮ নং রেল গেইট ও কোটবাড়ির মাঝামাঝি এলাকায় এ ঘটনাটি ঘটে। গত ১৭ এপ্রিল তাদের বিয়ে হয়। নিহতরা হলেন- স্বামী মাসুম মিয়া ও স্ত্রী ইতি খাতুন। প্রত্যক্ষদর্শী পথচারী আল ইসলাম জানান, তারা দুজন হাতে হাত ধরে রেললাইনে দাঁড়িয়ে মোবাইলে ফোনে সেলফি তুলছিলেন। সে সময়ে একটি ট্রেন কমলাপুরগামী ছিল, কিন্তু সে মুহুর্তে অপর দিকে টঙ্গী মুখী আরেকটি আসছিল। তারা খেয়াল করেত পারেনি। মুহুর্তে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে পড়েন তারা। ইতি খাতুন ঘটনাস্থলেই মারা যান। আহত মাসুমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) জয়নাল আবেদীন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতের স্বজনরা সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছেন। ইতির বাবা আব্দুস ছাত্তার জানান, এ মাসে ১৭ তারিখে তাদের বিয়ে হয়েছে। তারা গার্মেন্টেসে চাকরি করার উদ্দেশে টঙ্গী আব্দুল্লাহপুর এলাকায় উঠেছিল।