ঢাকাSaturday , 26 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৫৩৫

Link Copied!

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে ১ হাজার ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন। শুক্রবার (২৬ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় (২৫ এপ্রিল) দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৫ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় ২১টি দেশীয় তৈরি অস্ত্র, ৪ রাউন্ড গুলি ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সদর দফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।