ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে দুজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। আটককৃতরা হলেন, মো: নিজাম (৪০) ও মো: নজরুল (৪০)। ২৩ এপ্রিল রাত ১১ টা থেকে ২৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত মাটিকাটা রোধে ৯ ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন, ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ২ জন আটক করে যথাক্রমে ৭ দিন ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ ৪ টি ট্রাক আটক করা হয়। আটককৃত ট্রাকগুলো বিআরটিএ এর হেফাজতে রাখা হয়েছে।অভিযানে তাঁকে সহায়তা করেন, সেনাবাহিনী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

