ঢাকাThursday , 24 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়র ঘোষণার দাবিতে আদালত চত্বরে ইসলামী আন্দোলনের অবস্থান

Link Copied!

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত ঘেরাও করেছেন দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। বেলা ১১টার দিকে পুরো আদালত চত্বর এবং আদালতের প্রবেশদ্বার ঘেরাও করে রাখেন তারা। তখন ভেতরে মামলাটির শুনানি চলছিল। শুনানি শেষে বেলা বারোটার দিকে আইনজীবী এজলাস থেকে বের হয়ে জানান, আগামী ৫মে মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে নেতাকর্মীরা তারিখ ধার্যের পরও আদালত চত্বরের সামনে বিক্ষোভ করতে থাকেন। ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন বলেন, মামলাটি ব্যাপক বিশ্লেষণের জন্য বিচারক আগামী ৫মে শুনানির দিন ধার্য করেছেন। আমরা আশা করি ঐদিন ন্যায় বিচার পাব। তবে অপর এক প্রতিদ্বন্ধী মামলা করার বিষয়ে তিনি বলেন, সময় নষ্টের জন্য তিনি ওই মামলা দায়ের করেছেন। আদালত চত্বরে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের অবস্থানের বিষয় তিনি বলেন, আমরা শীঘ্রই তাদের এখান থেকে সরানোর ব্যবস্থা করছি। উল্লেখ্য, ২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফল বাতিল চেয়ে ১৭ এপ্রিল বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ ও সিটি নির্বাচন ট্রাইবুনালে মামলা করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ওই নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন। জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল খায়ের আবদুল্লাহ। নির্বাচনী মামলায় অভিযোগ করা হয়েছে, সিটি নির্বাচনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এনে নির্বচনের দিন কেন্দ্রে প্রভাব বিস্তার করেছিলেন খায়ের আবদুল্লাহ। বেলা ১২টার দিকে ফয়জুল করিমের উপর হামলা করে ভোট কেন্দ্রগুলো তারা দখলে নিয়ে নেয়।