সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের নিয়মিত টহলকালীন সময়ে ২৩ এপ্রিল (বুধবার) আনুমানিক সময় সকাল ৬ ঘটিকায় একটি গাড়ীসহ অবৈধ ২শত ঘনফুট কাঠ জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা। সূত্র জানায়, ত্রিপল দিয়ে ঢেকে গাড়িটি গাড়িটি ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল। এ সময় বনকর্মীদের সন্দেহ হলে গাড়ীটি থামানোর নির্দেশ দেওয়া হয় এবং এরপর তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে বহনকৃত কাঠের স্বপক্ষে বৈধ কাগজপত্র দেখানোর নির্দেশকালে চালক ও হেলপার দৌঁড়ে পালিয়ে যায়। সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের দৈনিক পাঞ্জেরীকে জানান, সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালে গাড়ীটি সন্দেহ হলে তল্লাশী করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র না থাকায় গাড়িসহ অবৈধ কাঠ জব্দ করা হয়। যার গাড়ী নাম্বার ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫। অবৈধ বনজদ্রব্যসহ গাড়ীটি সোনারগাঁও ফরেস্ট চেক স্টেশনের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

