ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামের সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

আইএসপিআর
April 23, 2025 9:49 pm
Link Copied!

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালিত যৌথ অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগতরাতে সন্দ্বীপ উপজেলাস্থ আজিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে উক্ত এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুনের বাড়িতে তল্লাশি করে মাদক এবং তার বাড়ির পিছনের খাল হতে পিস্তল, চাইনিজ কুড়াল, চাপাতিসহ ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে জোরপূর্বক অন্যের জমি দখল, মারামারি, অবৈধঅস্ত্র, মাদকব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়।

বর্তমানে সন্ত্রাসী মামুন আত্মগোপনে আছে বলে জানা যায়। অভিযানে জব্দকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।