ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্টের পর মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে কোস্ট গার্ডের অবদান

Link Copied!

কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা প্রদাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা প্রদান এবং নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান জানান, গত ৫ আগস্ট পরবর্তী কোস্ট গার্ড পশ্চিম জোন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। যার মধ্যে উল্লেখযোগ্য, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার (IMBL) অতিক্রমকারী ৯৫ জন ভারতীয় জেলেকে ৬টি বোটসহ হস্তান্তর ও ৯০ জন বাংলাদেশি জেলেকে ২টি বোটসহ দেশে ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা। সন্ত্রাস দমনে অপারেশন পরিচালনা করে ৯০টি আগ্নেয়াস্ত্র, ৩৯০ রাউন্ড গুলি, ১০টির অধিক বোমা ও ককটেলসহ ৮৫ জন সন্ত্রাসী ও ডাকাত আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণে ৫ হাজার পিসের অধিক ইয়াবা, ২৪ কেজি গাঁজা, ২০০ টির বেশি বিদেশি মদ, হুইস্কি ও বিয়ার জব্দ করা হয়। পাশাপাশি চোরা চালান রোধে ৮১ হাজার ভারতীয় বিড়ি, ৬৩৫ পিস সুন্দরবনের কাঠ, ৬ শত কেজি হরিণের মাংস, ৮টি হরিণের চামড়া ও ২শ টির বেশি ফাঁদসহ ২০ জন হরিণ শিকারিকে আটক করা হয়। এছাড়াও ১ হাজার কোটি টাকার সমমূল্যের অবৈধ জাল, ৩০০ কোটি টাকার রেণুপোনা, ২ হাজার ৫ শত কেজি বিষাক্ত চিংড়ি এবং ১ হাজার কেজি জাটকা, ১২০ টন চোরাইকৃত লোহার স্ক্র্যাপ, ৭ হাজার লিটার ডিজেল ও হাইড্রোলিক অয়েল এবং ১২ শত লিটার অবৈধ পেইন্ট এবং সুন্দরবনে অপহৃত ৩৫ জন জেলে এবং সমুদ্রে দুর্ঘটনায় পতিত বোট থেকে ১৫০ জনের বেশি ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া উপকূলীয় অঞ্চলে ২ হাজারের বেশি দুস্থ, অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও সুন্দরবনে ভ্রমনে আসা পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনে চিকিৎসা সহায়তা প্রদান এবং দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গত রমজানে মোংলা, রূপসা, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাসমান গুদামে মোবাইল কোর্ট পরিচালনা করে নিয়ম বহির্ভূত মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।