ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও সন্ধান মিলেনি শিশু রাফির

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলালে নিখোঁজের ৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত সন্ধান মিলেনি শিশু রাফি খন্দকর নামের এক শিশুর। গত ১৮ (এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে ওই শিশুটি নিখোঁজ রয়েছে। সে উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিনও শিশু রাফি আশপাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু হয়। তারপর থেকে তাকে আর কোথাও পাওয়া যায়নি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটিকে না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। সময় যত যাচ্ছে মা-বাবা, পরিবার পরিজনের দুশ্চিন্তা ততোই বাড়ছে। শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। বাবা ইকবাল হোসেন বারবার মূর্ছা যাচ্ছেন ছেলের শোকে। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করছেন শিশুটির পরিবার। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে অপহরণকারীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পরিবার। শিশুটির বাবা ইকবাল হোসেন বলেন, ক্ষেতলাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ছেলেকে ফিরে পেতে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চাই। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দীপেন্দ্রনাথ সিং বলেন, আমরা এ ঘটনা শোনার পর থেকে ওই শিশুর সন্ধ্যান পেতে কাজ করছি। ইতিমধ্যে সকল থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।