ঢাকাWednesday , 23 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ছুটির পর বাড়ি ফেরা হলো না নুরাইয়ার, অটোরিকশার ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে অটোরিকশার ধাক্কায় নুরাইয়া খাতুন (৭) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান। বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে তাড়াশ উপজেলার নওগাঁ জিন্দানী ডিগ্রি কলেজের পূর্ব পাশের আঞ্চলিক সড়কে। নিহত নুরাইয়া খাতুন উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবহু গ্রামের মোঃ ফিরোজ হোসেনের বড় মেয়ে এবং নওগাঁ বাজারের শিশু গুরু-শিষ্য কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরাইয়া স্কুল শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা পারাপারের সময় মাছের খাদ্য বোঝাই একটি অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খালকুলা ওহি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।