ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোরলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

Link Copied!

জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সারা দেশে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তারই ধারা অব্যাহত রেখে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ঢাকার শ্যামপুর থানা শ্রমিকদলের আহ্বায়ক মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ তারা নিজ নির্বাচনীয় এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি দোয়া প্রার্থনা করেন এবং দলীয় নির্দেশনা সম্পর্কে সকলকে অবগত করেন। এ সময় তার সাথে ছিলেন মোরেলগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান জুয়েল, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াছ শেখ, মোরেলগঞ্জ ১৫নং সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ বেল্লাল,সাধারণ সম্পাদক মোঃ জসিম হাওলাদার, নব্বইরশি বাসস্ট্যান্ডে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল বেপারী, বাগেরহাট জেলা যুবদলের সদস্য মোঃ সাইফুল ইসলাম রাজু। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনে মোরেলগঞ্জ ১৫নং সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনের অংশগ্রহণের জন্য মনোনয়ন চাইবো। নির্বাচনের প্রস্তুতি হিসেবে সকলের কাছে যাচ্ছি, সকলের খোঁজ খবর নিচ্ছি। জয়ের আশা ব্যক্ত করে বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। এ সময় মোরেলগঞ্জ সদর ইউনিয়ন শ্রমিক দল, যুব দল, ছাত্রদলের নেতাকর্মীরা সাথে ছিলেন।