ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

Link Copied!

মঙ্গলবার ২২ এপ্রিল বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় অনুষ্ঠিত সভা আয়োজনে করে কোস্ট গার্ড। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকার নৌপথ ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আলোচনা ও সমন্বয় সভা কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, কোস্ট গার্ডের নিয়মিত টহল, বহিঃনোঙ্গরে চুরি ও ডাকাতি প্রতিরোধ, গভীর সমুদ্রে অভিযান ও চোরাচালান দমন, ৫৮ দিনের ফিশিং ব্যান কার্যক্রম বাস্তবায়ন, অভ্যন্তরীণ রুটে VHF মনিটরিং চালু, বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটে যৌথ টহলসহ বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এই আলোচনা সভায়। এ ছাড়াও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, মার্চেন্ট শীপে বাংকারিং মনিটরিং, নোঙ্গর অবস্থায় নিরাপত্তা, নিরাপদ নোঙ্গর স্থানের চার্ট ব্যবহার, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান, সুন্দরবনে যৌথ ক্যাম্প স্থাপন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মেডিক্যাল সহায়তাসহ টহল জোরদারের বিষয়েও আলোচনা করা হয়। তিনি আরও বলেন, সভায় নৌবাহিনী, মোংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং কর্পোরেশন, পুলিশ, নৌ পুলিশ, র‌্যাব, বন ও মৎস্য অধিদপ্তর, কাস্টমস, ট্যুর অপারেটর, লঞ্চ মালিক সমিতি, পিশিং এজেন্ট, শিপ অপারেটরসহ মোট ২৫টি সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও সুরক্ষিত উপকূল বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করা হয়।