ঢাকাTuesday , 22 April 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল বিএনপি নেতা হারালেন হাতের কব্জি

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারিয়েছেন ফকির মিরাজুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। কব্জি হারানো ফকির মিরাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। অপর আহত দুজন হলেন তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সারুলিয়া গ্রামের নিজ বাড়িতে মিরাজুল ইসলাম ফকির তার ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ বসে ছিলেন এসময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে গিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের কোপে মিরাজুল ইসলাম ফকিরের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া সঙ্গে থাকা ইমরান ফকির ও বাবুল শরীফকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পালিয়া যায়। পরে আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।