দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ জনকে মাদকসহ আটক করেন। গত ২২ এপ্রিল আনুমানিক ভোর ৫টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) গোপন সূত্রে সংবাদ পেয়ে বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার হোসেন আলীকে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ভেলারপাড়া পাঁকা রাস্তার ধারে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক হাবিলদার হোসেন আলী টহল দল নিয়ে রাস্ত উৎপেতে থেকে কার চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন। এ সময় টহল দলের সৈনিকগণ তাদেরকে ঘেরাও করে ফেলেন। আটককৃত ৩ ব্যক্তিকে গাড়িসহ বিশেষ ক্যাম্পে এনে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার (টয়োটা) একটি মটরসাইকেল (টিভিএস এ্যাপাসি) এবং ৫টি মোবাইল। আটককৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পালাশবাড়ি ভগবানপুর গ্রামের মৃত্যু আব্দুর রাজ্জাক সরকারের পুত্র সারোয়ার কবির রাফি, সাইফুল ইসলামের পুত্র মোঃ মুন্না মিয়া, বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের বদিউজ্জামনের পুত্র বুলবুল হাসান। এ ব্যাপারে বিরামপুর থানায় আটককৃত ৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে মামলা দায়ের করা হয়েছে।

